Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

এবার ঘরে বসেই দেখা যাবে ‘তুফান’

ঢালিউড মেগাস্টারের গেল ঈদুল আযহার ব্লকবাস্টার হিট সিনেমা ‘তুফান’ এবার আসছে দর্শকের হাতের মুঠোয়। দেশের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল সিনেমাটি খুব দ্রুতই আসছে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম চরকি ও হইচই তে।

১ সেপ্টেম্বর সকালে নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি স্ট্যাটাস শেয়ার করেন নির্মাতা রায়হান রাফি। লাল বোর্ডে সাদা রঙের অক্ষরে তিনি জানান, চলতি বছরই ওটিটিতে আসছে তুফান।

যারা এতদিন প্রেক্ষাগৃহে গিয়ে শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা দেখার সুযোগ পাননি, তারা এখন চাইলেই ঘরে বসে এ সিনেমা উপভোগ করতে পারবেন।

রায়হান রাফি তার পোস্টে আরও জানিয়েছেন, প্রথমবারের মতো চরকি এবং হইচইয়ে আসছে ‘তুফান’। তবে ওটিটিতে মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

সবশেষে ওটিটিতে ‘তুফান’ সিনেমার মুক্তির তারিখ জানতে রাফি দর্শকদের সঙ্গে থাকার অনুরোধ করেন।

প্রসঙ্গত, এবারের কোরবানির ঈদে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘তুফান’।  নব্বই দশকের এক গ্যাংস্টারের জীবন নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব। সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share