Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ৯, ২০২৬

এখন কেমন আছেন কুমার বিশ্বজিতের ছেলে?

কুমার বিশ্বজিৎ ও তার ছেলে নিবিড় কুমার । ছবিঃ সংগৃহীত

চলতি বছরের ফেব্রুয়ারিতে কানাডার টরন্টোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন সংগীত তারকা কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। তখন থেকে সেখানকার সেন্ট মাইকেল হাসপাতালে জটিল চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। দীর্ঘ নয় মাস পর এখন কেমন আছেন তিনি? ছেলের স্বাস্থ্যের আপডেট জানিয়েছেন বিশ্বজিৎ।

সংগীতশিল্পী জানান, “সবার আশীর্বাদে নিবিড় এখন সুস্থ হওয়ার পথে। আমি এবং ওর মা গত ৯টা মাস নির্ঘুম রাত কাটিয়েছি। আমাদের কান্না সৃষ্টিকর্তা শুনেছেন। আমাদের নিবিড়কে ফিরিয়ে দিচ্ছেন। নিবিড়ের জন্য যারা দোয়া ও আশীর্বাদ করেছেন তাদের সবার কাছে কৃতজ্ঞ।”

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বিশ্বজিৎ। তবে কয়েকদিনের মাঝেই আবারও কানাডায় ছেলের কাছে যাবেন তিনি।

প্রসঙ্গত, পড়াশোনার জন্য কানাডায় বসবাস করতেন নিবিড়। ১৩ ফেব্রুয়ারি কানাডার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় গাড়ি চালানোর সময় মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি ও তার সহযাত্রীরা। স্থান- টরন্টোর হাইওয়ে ৪২৭-এর ডানডাস স্ট্রিট ওয়েস্ট। দুর্ঘটনার সময় গাড়িতে চালকের আসনে ছিলেন নিবিড়ই। তিনি কোনোভাবে বাঁচতে পারলেও মারা যান তার সাথে থাকা তিন সহযাত্রী- আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ।

অন্টারিও প্রাদেশিক পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের। আর তৃতীয়জন মারা যান হাসপাতালে নেওয়ার পর। তারা সবাই প্রবাসী শিক্ষার্থী হিসেবে কানাডায় ছিলেন।

ছেলের দুর্ঘটনার খবর পেয়ে সেই দিনই স্ত্রী নাইমা সুলতানাকে নিয়ে কানাডায় ছুটে গিয়েছিলেন কুমার বিশ্বজিৎ। এরপর থেকে বাংলাদেশ-কানাডায় আসা-যাওয়ার মধ্যেই আছেন তারা। এবার ছেলে সুস্থ হতে থাকায় একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন এই পিতা-মাতা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হঠাৎ কেন ‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে ভাসছে ঢালিউড!

‘সাইলেন্স জেসচার’ ঢালিউডের সাম্প্রতিক সিনেমাগুলোর পোস্টার ও টিজারে একটি নতুন ভিজ্যুয়াল ট্রেন্ড লক্ষ্য করা…
‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘মায়ের ডাক’ সিনেমার মহরতে

‘মায়ের ডাক’ সিনেমা দেশে ঘটে গেল এক বিরল ঘটনা। সাধারণত সিনেমার মহরতে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা মেলা ভার।…
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

ইরান-ইসরাইল সংঘাতভিত্তিক ১০টি স্পাই থ্রিলার মধ্যপ্রাচ্যের রাজনীতি, গুপ্তচরবৃত্তি এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব…
ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ
0
Share