Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

এক সিনেমায় সুহানা- শাহরুখ

সুহানা খান, সুজয় ঘোষ ও শাহরুখ খান (বাম থেকে) । ছবি: সংগৃহীত

‘দ্যা আর্চিস‘ সিনেমা দিয়ে অভিষেকের অপেক্ষায় আছেন শাহরুখ কন্যা সুহানা খান। প্রথম সিনেমা মুক্তির আগেই তার দ্বিতীয় সিনেমার খবরে তোলপাড় বলিউড পাড়া। যেখানে বাবা শাহরুখ খানের সাথেই স্ক্রিন শেয়ার করবেন সুহানা।

শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ছবিতে দেখা যাবে সুহানাকে। নাম প্রকাশ্যে না আসা এই সিনেমাটির পরিচালনায় থাকবে ‘কাহানি’, ‘বদলা’ খ্যাত সুজয় ঘোষ।

তবে এবার ওটিটি নয় বরং প্রেক্ষাগৃহে দেখা মিলবে বাবা-মেয়ের। সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ২০২৫ সালে মুক্তি পেতে চলেছে নতুন এই অ্যাকশন থ্রিলার মুভি।

ধারণা করা হচ্ছে, সুজয় ঘোষের এই ছবিতে শাহরুখকে সুহানার অভিভাবক কিংবা পরামর্শকের ভূমিকায় দেখা যেতে পারে। যেমনটা দেখা গিয়েছিল ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় আলিয়া ভাটের সঙ্গে।

সুজয় ঘোষের এ সিনেমার মধ্যদিয়েই বড় পর্দায় ডেব্যু করতে চলেছেন সুহানা খান। সিনেমাটি দেশীয় এবং আন্তর্জাতিক উভয় পর্যায় বড় আকারের সাফল্য পাবে বলে আশা ভক্তদের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ
0
Share