Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

এক সিনেমায় শাহরুখ খান-আল্লু অর্জুন জুটি! 

বলিউডকে পাশ কাটিয়ে দর্শকমনে এমনকি বক্স অফিসে সেরা হয়ে উঠছে দক্ষিণী সিনেমা। বিগত এক দশকে বলিউডকে টপকে আয়ে-ব্যয়ে দক্ষিণী সিনেমার সাফল্য এখন ধরাছোঁয়ার বাইরে। বলিউডের এই খরা কাটাতে দক্ষিণ ও বলিউড একসঙ্গে কাজ শুরু করছে।

বলিউডের দুঃসময় কাটাতে এবার দুই ইন্ডাস্ট্রির দুই মেগাস্টারকে একসঙ্গে পর্দায় দেখতে চান দক্ষিণের আরেক তারকা বিজয় দেবেরাকোন্ডা। তার মতে, দুই সুপারস্টার শাহরুখ খান ও আল্লু অর্জুন একসঙ্গে পর্দায় এলে তা ভারতীয় সিনেমার জন্য হবে অনন্য এক মাইলফলক।

সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত ‘ওয়েভস সামিট’-এর একটি আলোচনাচক্রে হাজির হয়েছিলেন বিজয়।

মডারেটর হিসেবে ছিলেন করণ জোহর। সেখানে উপস্থিত হয়ে এসব কথা বলেন বিজয়। করণকে উদ্দেশ করে বিজয় বলেন, ‘শাহরুখ খান এবং আল্লু অর্জুন যদি একসঙ্গে পর্দায় আসেন, তাহলে সেটা শুধু একটা সিনেমা হবে না, সেটা হবে একতা, উদযাপন আর শক্তির প্রতীক’। বিজয়ের মতে, দেশকে এক করতে হলে, সিনেমাকেও এক হতে হবে। 

অভিনেতা আরো বলেন, ‘ভারতীয় সিনেমার এখন দরকার একটা ধামাকা। উত্তর আর দক্ষিণের ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগই পারে নতুন দিগন্ত খুলতে’।

শাহরুখের শেষ তিনটি সিনেমা আড়াই হাজার কোটি আয় করেছে। আর আল্লুর ‘পুষ্পা ২’ ছাড়িয়েছে ১০০০ কোটি। দুই ইন্ডাস্ট্রির শক্তিকে একত্র করলে যে বিস্ফোরণ ঘটতে পারে, সেটাই তুলে ধরেন বিজয়।

এই যৌথ উপস্থিতি শুধু বক্স অফিসে নয়, ভারতীয় সিনেমার ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ বলেই মন্তব্য করেছেন বিজয়।

শাহরুখ বর্তমানে ব্যস্ত রয়েছেন নিজের আসন্ন চলচ্চিত্র ‘কিং’ নিয়ে। মেয়ে সুহানা খানকে বলিউডে শক্ত অবস্থান করে দিতেই এ সিনেমায় নিজে হাজির হচ্ছেন কিং খান। অন্যদিকে, আল্লু অর্জুন ব্যস্ত ‘পুষ্পা ৩’ নিয়ে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ
0
Share