Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ৯, ২০২৬

একটি ছবিতে মাত্র ১১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সোনম!

সোনম কাপুর | ছবি: গুগল

বলিউডের অভিনেত্রী সোনম কাপুর। ২০০৭ সালে তিনি সিনেমা জগতে অভিষেক করেন ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে। অভিনয় নিয়ে খুব একটা প্রশংসা কুড়াতে না পারলেও ফ্যাশন আইকন হিসেবে খুব কম সময়েই তিনি পরিচিতি লাভ করেন। কিন্তু জানেন কি, অনিল কাপুরের এই কন্যা একটি ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক নিয়েছিলেন মাত্র ১১ টাকা!

‘সাওয়ারিয়া’ সিনেমায় সোনম কাপুর । ছবি: গুগল

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সোনমকে নিয়ে এক অজানা তথ্য। অভিনেত্রী একটি ছবির বলতে গেলে বিনা পারিশ্রমিকেই কাজ করতে রাজি হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে ১১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। সেই ছবিটি হলো- ‘ভাগ মিলখা ভাগ’। কিন্তু কেন এই মূল্যে অভিনয়ে রাজই হলেন তিনি?

২০১৩ সালে সোনম অভিনীত ‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে মিলখা সিং-এর চরিত্রে অভিনয় করেছেন ফারহান আখতার। আর তার বিপরীতেই অভিনয় করেছিলেন সোনম। মূলত ছবিটিতে মিলখার প্রেমিকা হিসেবে ক্যামিও করেছিলেন অভিনেত্রী।

‘ভাগ মিলখা ভাগ’ ছবির দৃশ্য । ছবি: গুগল

সোনম জানান, এই ছবির গল্পটি তার এতই খুব পছন্দ হয়েছিল যে বিনা পারিশ্রমিকেই কাজ করতে রাজি হয়ে গিয়েছিলেন তিনি। তবে বিনা পারিশ্রমিকে তাকে অভিনয় করাতে রাজি ছিলেন না পরিচালক। তাই তিনি বলেছিলেন সামান্য কিছু তো নিতেই হবে।

একারণেই ১১ টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন সোনম। আর চুক্তি অনুযায়ী অভিনয় শেষে সেই পারিশ্রমিকই দেয়া হয়েছিল তাকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘মায়ের ডাক’ সিনেমার মহরতে

‘মায়ের ডাক’ সিনেমা দেশে ঘটে গেল এক বিরল ঘটনা। সাধারণত সিনেমার মহরতে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা মেলা ভার।…
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

ইরান-ইসরাইল সংঘাতভিত্তিক ১০টি স্পাই থ্রিলার মধ্যপ্রাচ্যের রাজনীতি, গুপ্তচরবৃত্তি এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব…
ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

শারমীন সুলতানা সুমী- ‘দূর থেকে হলেও মানুষকে ভালোবাসতে হবে’

চিরকুট ব্যান্ড আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিনটি তাই অনেকের কাছেই বিশেষদিন। এ উপলক্ষে নিজের সংগ্রাম,…
শারমীন সুলতানা সুমী
0
Share