Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

এই প্রথম একসাথে ইয়াশ-তটিনী-খায়রুল

খায়রুল বাসার, ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী (উপর থেকে) । ছবি: সংগৃহীত

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘সে বসে একা’ নাটকে ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে আসছেন ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী ও খায়রুল বাসার। এই প্রথমবার একসাথে কোন নাটকে অভিনয় করতে দেখা যাবে তাদের।

‘সে বসে একা’ নিয়ে আরিয়ান জানান, ‘ওটিটির ব্যস্ততায় নাটক নির্মাণ কমিয়ে দিতে হয়েছে। ফলে অনেক দিন পর একটা নতুন নাটক বানালাম। এটা ত্রিভূজ প্রেমের গল্প। দর্শক আমার কাছে যে ধরনের গল্প চায়, সেই ভালোবাসাই রয়েছে এখানে। সুন্দর দুটি গান আছে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

‘সে বসে একা’ নাটকের পোস্টার । ছবি: সংগৃহীত

নাটকটি কিছু কারণে বেশ স্পেশাল। একদিকে প্রেয় দেড় বছর পর নাটক নিয়ে ফিরলেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান আর অন্যদিকে মূল চরিত্রের জন্য বেছে নিয়েছেন ‘নেটওয়ার্কের বাইরে’ থেকে বন্ধু জুটি ইশান- খায়রুল সাথে মিষ্টি হাসির তটিনীকেও।

তারিখ নির্ধারিত না হলেও নির্মাতা জানিয়েছেন আগামী সপ্তাহেই কেএস এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে ‘সে বসে একা’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস, চাঞ্চল্যকর তথ্য আলভীর জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে…
স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর
0
Share