Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ঈদের পাঁচ সিনেমা পেল ‘ইউ’ সার্টিফিকেট, একটি অ্যাডাল্ট

ঈদের সিনেমা নিয়ে আগে থেকেই শুরু হয়েছে তোড়জোড়। শুরুর দিকে একাধিক সিনেমা মুক্তির তালিকায় থাকলেও দিন ঘনিয়ে আসতেই সরে দাঁড়িয়েছে বেশ কিছু সিনেমা। শেষ পর্যন্ত মুক্তির দৌড়ে রয়েছে ছয়টি সিনেমা—‘তাণ্ডব’, ‘নীলচক্র’, ‘উৎসব’, ‘ইনসাফ’, ‘টগর’ ও ‘এশা মার্ডার : কর্মফল’।

ছয়টি সিনেমার মধ্যে আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ সিনেমাটি চলতি বছরের ফেব্রুয়ারিতেই সার্টিফিকেশন সনদ পায়।

সে সময় ছবিটিকে ‘ইউ’ সার্টিফিকেশনে সনদ দেয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। ছবিটির রান টাইম ১ ঘণ্টা ৫৩ মিনিট। 

অন্যদিকে গতকাল এবং আজ বুধবার সার্টিফিকেশন সনদ পেয়েছে ঈদের বাকি আরো পাঁচ সিনেমা। এর মধ্যে শুধুমাত্র একটি সিনেমা পেয়েছে অ্যাডাল্ট (এ) সার্টিফিকেট, বাকি সবগুলো ‘ইউ’।

ইউ সার্টিফিকেটপ্রাপ্ত সিনেমাগুলো সবার জন্য উপযুক্ত এবং পরিবার-বান্ধব। অন্যদিকে এ সার্টিফিকেটপ্রাপ্ত সিনেমা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য সীমাবদ্ধ।

ঈদের সিনেমাগুলোর মধ্যে এ সার্টিফিকেট পেয়েছে শরিফুল রাজ অভিনীত ‘ইনসাফ’। অ্যাকশন ঘরানার এ সিনেমাটির রান টাইম ২ ঘণ্টা ২৯ মিনিট।

অন্যদিকে ‘ইউ’ সার্টিফিকেটপ্রাপ্ত অন্য সিনেমাগুলোর মধ্যে অ্যাকশন-রোমান্টিক গল্পের ‘তাণ্ডব’-এর রানটাইম ২ ঘণ্টা ০৯ মিনিট, পারিবারিক গল্পের ‘উৎসব’ ১ ঘণ্টা ৫২ মিনিট, মার্ডার মিস্ট্রি গল্পে ‘এশা মার্ডার : কর্মফল’ ২ ঘণ্টা ২৬ মিনিট এবং ‘টগর’ এর রান টাইম ২ ঘণ্টা ২৩ মিনিট। শেষ বেলায় এসে যোগ হওয়া আরেক সিনেমা  ‘তোমার আমার প্রেম কাহিনি’ও পেয়েছে ‘ইউ’ সার্টিফিকেট, তবে এটি ঈদের পর মুক্তি পাবে বলে জানা গেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share