Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

আসছে স্কুইড গেম টু, প্রকাশ্যে টিজার

‘স্কুইড গেম টু’-এর টিজারে অভিনেতা লি চুং-চে | ছবি: ইনস্টাগ্রাম

২০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে বিশ্বের জনপ্রিয় ওয়েব সিরিজের একটি ‘স্কুইড গেম’ -এর দ্বিতীয় কিস্তির টিজার। যা এরই মধ্যে সাড়া ফেলেছে বিশ্বব্যাপী।

মার্কিন গণমাধ্যম ভ্যারাইটির খবরে, দ্বিতীয় সিজন আরও ভয়ংকর হতে চলেছে। টিজারে সেই বার্তাই পাওয়া গেল। ‘স্কুইড গেম টু’র টিজার প্রকাশ করেছে নেটফ্লিক্স। জি-হানকে দিয়েই শুরু হয়েছে টিজার। দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় তার। পিস্তল উঁচিয়ে খুব সাবধানে দরজা খুলতেই দেখে, মুখোশ পরা সেই মানুষ দাঁড়িয়ে। এরপরেই জি-হান নিজেকে আবিষ্কার করে স্কুইড গেমের ময়দানে, তার গায়ে সেই ৪৫৬ নম্বর সবুজ জার্সি। এবার খেলার ধরনে পরিবর্তন এসেছে। প্রথম সিজনে খেলাগুলো ছিল অনেকটাই সহজ। এবারের সিজনে গুরুত্ব পেয়েছে প্রযুক্তি। ৪০ সেকেন্ডের টিজার দেখে গল্প অনুমান করা সম্ভব নয়, তবে আঁচ করা যাচ্ছে, প্রথম সিজনের তুলনায় স্কুইড গেম টু হতে যাচ্ছে আরও ভয়ংকর।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে হং দুং ইয়ক পরিচালিত এই সাউথ কোরিয়ান ওয়েব সিরিজ। নব্বইটি দেশে ‘স্কুইড গেম’ সর্বোচ্চ ভিউয়ারশিপ দখল করেছিল। শোনা যায়, শোয়ের জনপ্রিয়তার জেরে নাকি নেটফ্লিক্সের ব্যবসা, সাবস্ক্রিপশন একধাপে অনেকটাই বেড়েছিল। এবার প্রায় তিন বছর পর আসছে নতুন এপিসোড। বড়দিনের ঠিক পরই আগামী ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে আসছে ‘স্কুইড গেম সিজন টু’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share