Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

আসছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বাজেটের সিনেমা  

‘পুষ্পা’ সিনেমা খ্যাত দক্ষিণের তারকা আল্লু অর্জুন এবার আসছেন ৮০০ কোটি রুপির সিনেমা প্রজেক্ট নিয়ে যা ভারতীয় সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বাজেটের সিনেমা। আল্লু অর্জুন ও অ্যাটলি কুমার জুটি হয়ে এই সিনেমা নিয়ে আসছেন। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা বলছে, আল্লু অর্জুন ব্লকবাস্টার পরিচালক অ্যাটলির সঙ্গে কাজ করতে প্রস্তুত।  

 আনুমানিক ৮০০ কোটি রুপির প্রকল্পটির নির্মাণ ব্যয় ২০০ কোটি রুপি ধরা হয়েছে ও ২৫০ কোটি রুপির ভিএফএক্সের ওপর ভিত্তি করে ক্যানভাস তৈরি করা হবে। ৮০০ কোটি বাজেট এর এই সিনেমায় অ্যাটলি নিজে নিচ্ছেন ১০০ কোটি রুপী। তাহলে আল্লু কত নিচ্ছেন?  সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘এই সিনেমার পারিশ্রমিক বাবদ আল্লু অর্জুনকে প্রায় ১৭৫ কোটি রুপি দেওয়া হচ্ছে। প্রযোজনা জায়ান্ট সান পিকচার্স এই প্রকল্পের লাভের ১৫ শতাংশ অংশীদারিত্বের চুক্তিতে রয়েছে।’

সূত্রটি আরও বলেছে, ‘সিনেমার নির্মাতা এটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান এবং একটি প্যান-ইন্ডিয়ান ব্লকবাস্টার করতে সব ধরনের চেষ্টা করবেন।’

সান পিকচার্স এক ঘোষণামূলক ভিডিও শেয়ার করে সিনেমাটির বিষয়ে কিছুটা ধারণা দেন। যেখানে কলানিথি মারান, আল্লু ও অ্যাটলিকে একসঙ্গে দেখা যায়। এরপর তাদের দেখা যায় সোজা লস অ্যাঞ্জেলেসে পা রাখতে– হলিউডের প্রথম সারির এক ভিএফএক্স সংস্থার টিমের সঙ্গে এই ছবি নিয়ে জোর আলোচনা করতেও দেখা যায় তাদের। সেখানেই আল্লু অর্জুনকে দেখা যায় একের পর এক মাস্ক ও গিয়ার ট্রাই করতে, নিজের ব্যক্তিত্বের ৩-ডি ক্যারেক্টারকে পর্দায় দেখানোর প্রক্রিয়াও পরোক্ষ করতে দেখা যায় তাকে।

‘হলিউড টিম’, ‘আয়রন ম্যান ২’ এবং ‘ট্রান্সফর্মাস: রাইজ অব দ্য বিটস’-এর ভিএফএক্স গুরু জেমস ম্যাডিগান ও স্পেকট্রাল মোশনের আর্ট ডিরেক্টর মাইক এলিজালদের এই সিনেমার গল্প শুনে চমকে গিয়েছেন। এখন অপেক্ষা এতো বড় বাজেটের সিনেমা কতটুকু সাফল্য এনে দিতে পারে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে যা বললেন  

থালাপতি বিজয় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র…
থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে

হঠাৎ কেন ‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে ভাসছে ঢালিউড!

‘সাইলেন্স জেসচার’ ঢালিউডের সাম্প্রতিক সিনেমাগুলোর পোস্টার ও টিজারে একটি নতুন ভিজ্যুয়াল ট্রেন্ড লক্ষ্য করা…
‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘মায়ের ডাক’ সিনেমার মহরতে

‘মায়ের ডাক’ সিনেমা দেশে ঘটে গেল এক বিরল ঘটনা। সাধারণত সিনেমার মহরতে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা মেলা ভার।…
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

ইরান-ইসরাইল সংঘাতভিত্তিক ১০টি স্পাই থ্রিলার মধ্যপ্রাচ্যের রাজনীতি, গুপ্তচরবৃত্তি এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব…
ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ
0
Share