Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

আসছে বিটিএস তারকা জিনের সোলো অ্যালবাম

কে-পপ তারকা কিম সিওক জিন | ছবি: ইনস্টাগ্রাম

দীর্ঘ অপেক্ষার অবসান। আগামী ১৫ নভেম্বর নিজের প্রথম প্রথম একক অ্যালবাম ‘হ্যাপি’ নিয়ের আসছেন দক্ষিণ কোরিয়ান কে-পপ ব্যান্ডের সদস্য কিম সিওক জিন।

অ্যালবাম মুক্তির খবর জানিয়ে বিটিএস এজেন্সি বিগহিট মিউজিক জানিয়েছে, ‘বিটিএস সদস্য জিনের প্রথম একক অ্যালবামের খবর জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। অ্যালবামের নাম হ্যাপি। ছয়টি গান থাকবে এতে। প্রতিটি গান ভিন্ন ধরনের।’

এর আগে নিজের একটি ওয়েভার্স লাইভে নতুন অ্যালবাম নিয়ে কিছুটা ইঙ্গিত দিয়ে জিন ,বিটিএস আর্মিদের কাছে জানতে চেয়েছিলেন, ‘আপনারা কী নিয়ে বেশি আগ্রহী? আমার অ্যালবাম নিয়ে? কিছুদিন আগেই গানগুলোর রেকর্ডিং শেষ করেছি। মিক্সড-মাস্টারও শেষ হয়েছে। দারুণ হয়েছে গানগুলো। সব সময় শুনছি।’

বিটিএস ব্যান্ডের বাইরে জিনের প্রথম একক অ্যালবাম ‘হ্যাপি’। তবে ‘অ্যাসট্রোনাট’ শিরোনামের নিজের প্রথম একক গান তিনি প্রকাশ করেছিলেন ২০২২ সালের অক্টোবরে। ওই গানে জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের সঙ্গেও কোলাবোরেশন করেছিলেন জিন।   

২০২২ সালে যাওয়া বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করে ফিরে বিভিন্ন ধরনের কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন জিন। সম্প্রতি শেষ করেছেন আগামী বছর মুক্তির আশায় থাকা নেটফ্লিক্সের ‘কিয়ানস বিজার আর অ্যান্ড বি’ সিরিজের শুটিং।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share