Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

আসছে ‘পঞ্চায়েত’ সিরিজের তৃতীয় সিজন

বামে নীনা গুপ্তা ও ডানে জিতেন্দ্র কুমার । ছবি: সংগৃহীত

অবশেষে অপেক্ষার পালা শেষ হতে চলেছে ‘পঞ্চায়েত’ সিরিজের ভক্তদের। কারণ, শুটিং শেষ হয়েছে সিরিজটির তৃতীয় সিজনের।

শুটিং সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নীনা গুপ্তা। তিনি এই সিরিজে একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নীনা একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেন, “পঞ্চায়েতের ৩য় মৌসুমের শুটিং শেষ!” আর ভিডিওতে দেখা যাচ্ছে শুটিং শেষের এক উৎসবমুখর পরিবেশ। কেক কেটে উদযাপন করছেন শো’য়ের সাথে সংশ্লিষ্ট তারকা ও কলাকুশলীরা।

সিরিজটির অন্যান্য অভিনয়শিল্পী রঘুবীর যাদব (ব্রিজ ভূষণ দুবে), চন্দন রায় (বিকাশ), সানভিকা (রিঙ্কি), ফয়সাল মালিককেও (প্রহ্লাদ পান্ডে) দেখা গেছে নীনার পোস্ট করা ভিডিওতে। অভিনেত্রীর শেয়ার করা পোস্টটি মুহূর্তের মাঝেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। আর মন্তব্যের ঘরে আসতে শুরু করে একের পর এক ভক্ত ও অনুরাগীদের মন্তব্য। বেশির ভাগ মন্তব্যকারীই তাদের প্রতীক্ষার কথা উল্লেখ করে নতুন সিজন দেখার জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ‘পঞ্চায়েত’ সিরিজের মঞ্জু দেবীর চরিত্রে অভিনয় করেছেন নীনা গুপ্তা। ২০২০ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় সিরিজটির প্রথম সিজন। তুমুল দর্শকপ্রিয়তা পাওয়ায় এরপর ২০২২ সালে আসে সিরিজের দ্বিতীয় সিজন। এই সিজনও ব্যাপক সাড়া পায় দর্শকদের কাছ থেকে। গোয়ার ‘৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ইনগরাল সেরা ওয়েব সিরিজের পুরস্কারও পায় সিরিজটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

ইরান-ইসরাইল সংঘাতভিত্তিক ১০টি স্পাই থ্রিলার মধ্যপ্রাচ্যের রাজনীতি, গুপ্তচরবৃত্তি এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব…
ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ
0
Share