Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

‘আশিকি ২’ জুটির রিইউনিয়ন

আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর | ছবি: গুগল

একটা সময় ছিল, যখন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুরের জুটি নিয়ে বেশ চর্চা ছিল বলিপাড়ায়। তবে সময়ের সাথে বদলে যায় তাদের সম্পর্কের সমীকরণ। সমীকরণ বদলে গেলেও ‘আশিকি টু’ ভক্তদের কাছে রাহুল ও আরোহির কেমিস্ট্রি এখনো আছে সতেজ। আর সেই কেমিস্ট্রিই যেন এক ফ্রেমে ধরা দিয়ে আরও একবার মনে করিয়ে দিলেন আদিত্য-শ্রদ্ধা।

সম্প্রতি একটি ইভেন্টে হঠাৎ-ই দেখা হয়ে যায় আদিত্য ও শ্রদ্ধার। দেখা মাত্রই একে অপরকে জড়িয়ে ধরে তারা শুভেচ্ছা বিনিময় করেন। ‘আশিকি টু’ জুটির এই অভিবাদন জানানোর মুহূর্তটিই বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কাকতালীয়ভাবে এ মুহূর্তেও হচ্ছিলো বৃষ্টি। আদিত্য ও শ্রদ্ধার মাথায় ছিল ছাতা। স্বভাবতই এই দৃশ্য নেটিজেনদের আবারও মনে করিয়ে দিল ‘আশিকি টু’ সিনেমার রাহুল ও আরোহিকে। সেই সিনেমাটি মুক্তির ১১ বছর পর যেন রাহুল-আরোহির কেমিস্ট্রিই রিক্রিয়েট করলো আদিত্য-শ্রদ্ধা।

‘আশিকি ২’ জুটির রিইউনিয়ন | ছবি: গুগল

‘আশিকি টু’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। আর সিনেমার কাজ শুরু হয়েছিল ২০১২ সালে।

বলিপাড়ায় গুঞ্জন শোনা যায়, ছবির সেটে একসঙ্গে কাজ করার সময় নাকি একে অপরের প্রেমে পড়েছিলেন আদিত্য ও শ্রদ্ধা। মুখ্য চরিত্রে ডেব্যু করে ‘আশিকি টু’ ছবিতে ধরা পড়েছিল তাদের সম্পর্কের রসায়ন। ছবির প্রচারেও একে অপরের সঙ্গে খুনসুটি করতে দেখা যেত সেই সময়ের চর্চিত এই যুগলকে। যদিও প্রকাশ্যে কোনোদিনই নিজেদের প্রেম নিয়ে স্বীকারোক্তি দেননি তারা।

নানান গুঞ্জনে আরও শোনা যায়, আদিত্য ও শ্রদ্ধার সেই সম্পর্কের মেয়াদ ছিল মাত্র বছর দুয়েক। ২০১৪ সালেই বিচ্ছেদের পথে হেঁটেছিলেন তারা। এরপর কেটে গেছে অনেকগুলো বছর। বর্তমানে একে অপরের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছেন আদিত্য ও শ্রদ্ধা। একসঙ্গে জুটি বেঁধে কাজও করেছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন সংগীতশিল্পীরা।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি
0
Share