Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

আরিজিতের কণ্ঠে শাহরুখ-তাপসীর রসায়ন

শাহরুখ খান ও তাপসী পান্নু | ছবি: সংগৃহীত

টিজারের পর নতুন আরেক চমক ‘ডাঙ্কি’র। ২২ নভেম্বর প্রকাশ্যে এলো ছবির প্রথম গান ‘লুট পুট গায়া’।

শাহরুখ-তাপসী’র খুনসুটিতে ভরপুর গানটি মুক্তির প্রথম দিনেই ছুয়েছে সবার মন। ইউটিউবে ভিউ ছাড়িয়েছে ২৫ মিলিয়ন । ‘লুট পুট গায়া’ গানের কথা লিখেছেন মারাঠি গীতিকার স্বানন্দ কিরকিরে ও আইপি সিং। প্রীতম চক্রবর্তী’র সুরে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। এই গানের কোরিওগ্রাফিতে ছিলেন গণেশ আচার্য। তার নির্দেশনায় গানের মজাদার কিছু নাচের স্টেপ, বিশেষভাবে গানটিকে করেছে দর্শকপ্রিয়।

‘লুট পুট গায়া’-এর মতো জমজমাট গান দিয়ে ‘ডাঙ্কি’কে ঘিরে দর্শকদের উত্তেজনা বহুগুণে বাড়িয়ে দিয়েছে পুরো টিম। চলতি বছরের ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছয় জন সাধারণ মানুষের বিদেশের মাটিতে পা রাখার অপ্রান চেষ্টার গল্প ‘ডাঙ্কি’। রাজকুমার হিরানীর পরিচালনায় যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের ফোকাস করে নির্মিত হয়েছে সিনেমাটি। ডাঙ্কি’তে শাহরুখ খান ছাড়াও থাকছে তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’
0
Share