Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

আমির অভিনয় করেননি বলেই শাহরুখ এখন বাদশাহ

বলিউডে তিন খানের একে অপরের সাথের সম্পর্ক এক সুতোয় বাঁধা। আমির খান আর শাহরুখের মধ্যকার সম্পর্কও তাই। তাইতো একটি বিশেষ চরিত্রের সুযোগ প্রথমে আমির খানের কাছেই এসেছিল, যেখানে পরে অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং সে চরিত্রে তার অভিনয় সমালোচক ও দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়।

ছবিটি ছিল ‘ডর’। এই সিনেমায় নায়ক নয়, বরং খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। কিন্তু, প্রথমে এই চরিত্রের প্রস্তাব ছিল আমিরের কাছে। তবে তিনি রাজি হননি।

আমির খান সম্প্রতি এক অনুষ্ঠানে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, “আমার অভিনয় করার কথা ছিল ‘ডর’ ছবিতে, তবে কিছু কারণে আমি ছবিটি ফিরিয়ে দিয়েছিলাম। ছবিটি অত্যন্ত ভালোভাবে তৈরি হয়েছিল, এবং শাহরুখ সেই চরিত্রের জন্য একদম সঠিক পছন্দ।”

তিনি আরও বলেন, “আমি মনে করি না, আমি ওই চরিত্রে অভিনয় করতে পারতাম। পরিচালক শাহরুখকে বেছে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এবং তাই আমি আজও ওই চরিত্রটি ফিরিয়ে দেওয়ার জন্য কোনো অনুশোচনা অনুভব করি না।”

যশ চোপড়া পরিচালিত ‘ডর’ ছবিতে সানি দেওল এবং জুহি চাওলাও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। যদিও নায়কের তুলনায় খলনায়কের চরিত্রটাই বেশি মনোযোগ আকর্ষণ করেছিল, যা শাহরুখের অভিনয় দক্ষতার জন্য। ডর সিনেমা দিয়েই ক্রমে শাহরুখ খান হয়ে উঠেন ‘বলিউডের বাদশাহ’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’
0
Share