Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

আমরা তোমাকে ছাড়বো না- দেবের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়

দেব ও মমতা বন্দ্যোপাধ্যায় (বাম থেকে) । ছবি: গুগল

জোরালো নির্বাচনী প্রচারণা চলছে ভারতের পশ্চিমবঙ্গে। এরই মাঝে সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের পিংলায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেবের সমর্থনে সভা করেছেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে, কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল যে রাজনীতি ছেড়ে দিচ্ছেন দেব। এই কথাটি মনে রেখেছেন মমতা। তাই তিনি সভায় অভিনেতার বেশ প্রশংসা করেছেন, পাশাপাশি বলেছেন, ‘কেউ তোমাকে ছাড়তে চাইলে ছাড়ুক, আমরা তোমায় ছাড়বো না।’

সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা আরও বলেন, ‘দেব আমাকে বলেছিল— দিদি আমাকে ছেড়ে দাও। আমি বলেছিলাম— ছাড়বো না। দেব এখানে খুব ভালো কাজ করেছে। বর্ষায় বানভাসি পরিস্থিতিতে মাটিতে নেমে মানুষের পাশে থেকে কাজ করেছে। আর এখন তো ও খুব ভালো বক্তব্য রাখলো। আমি শুনলাম। দেব এখন ভালো রাজনীতিবিদ হয়ে উঠেছে। তাই ওকে ছাড়া যাবে না।’

দেবের আরও প্রশংসা করে তিনি যোগ করেন, ‘শুধু ভোটের সময় নয়, আমি ওকে দেখেছি ঘাটালের বন্যার সময়ও মানুষকে রান্নাবান্না করে খাওয়াতে। কোভিডের সময়ও ভালো সার্ভিস দিয়েছে দেব।’

এছাড়াও দেব ও জুন জিতলে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টারপ্ল্যান উপহার দেবেন বলেও জানান। সারা বাংলায় ভালো ভোট পেলে দিল্লিকে পথ দেখাতে পারবেন বলে আশা করছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’
0
Share