Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

আড়াই বছর পর আসছে ‘নীল জলের কাব্য’

আফরান নিশো, মেহজাবীন চৌধুরী ও ‘নীল জলের কাব্য’ ফিল্মের পোস্টার (বাম থেকে) । ছবি: সংগৃহীত

আড়াই বছর আগে শুটিং শুরু হওয়া ‘নীল জলের কাব্য’ অবশেষে মুক্তি পাচ্ছে ১৬ নভেম্বর। ৭ নভেম্বর আইস্ক্রিনের প্রকাশিত পোস্টারে সাগর পাড়ে হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় নিশো এবং মেহজাবীনকে। শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম সিরিজে জুটি বেঁধে ফের ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন এই জুটি।

পরিচালক শিহাব শাহীন বলেন, “একটি মেয়ের সমুদ্র দেখার ফ্যাসিনেশন নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। যখন এই ওয়েব ফিল্মটির শুটিং শুরু হয়েছিল, তখন ওটিটি এত জনপ্রিয় হয়ে ওঠেনি। এরপর কোভিডের কারণে চারবার শুটিং বাতিল করতে হয়। পরে আইস্ক্রিনের উদ্যোগে একটি ওয়েব ফিল্ম হিসেবে নির্মাণ করা হয়। এখানে দর্শক চমৎকার একটি গল্প দেখতে পাবেন। আর বেশ উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।”

৯ নভেম্বর সিরিজটির ট্রেইলার প্রকাশের কথা জানিয়েছে আইস্ক্রিন কর্তৃপক্ষ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ থেকে ‘বনলতা এক্সপ্রেস’ গত ঈদুল আজহায় ‘উৎসব’ সিনেমার সাফল্যের পর নির্মাতা তানিম নূর…
প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা

ভাষা শহীদদের স্মরণে শাকিবের ফেসবুক পোস্ট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র…
ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা
0
Share