Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

আগুনে নিভে গেলো তরুণ চিত্রগ্রাহকের প্রাণ প্রদীপ

তুষার হাওলাদার | ছবি: ফেসবুক

পড়াশোনার পাশাপাশি দুই বছরের বেশি সময় ধরে চিত্রগ্রাহক হিসেবে কাজ করছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের তুষার হাওলাদার। ২৯ ফেব্রুয়ারির ভয়াল আগুন কেড়ে নিল তরুণ চিত্রগ্রাহকের প্রাণ। তুষারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তথ্যচিত্রের পরিচালক নিলয় লরেন্স।

গণমাধ্যমকে নিলয় জানিয়েছেন, ‘ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী তুষার হাওলাদার সম্প্রতি তার গ্র্যাজুয়েশন অধ্যায় শেষ করেছেন। ১০ মার্চ ছিল তার সমাবর্তন অনুষ্ঠান। কথা ছিল সেই অনুষ্ঠানে থাকবেন। বন্ধুদের সাথে নানান রকম পরিকল্পনাতেও ব্যস্ত সময় পার করা ছেলে আজকে আর নেই।’

নিলয় আরও বলেন, ‘টোয়েন্টি ফাইভ ইয়ারস জার্নি অব দলিত’ করার পর একসাথে আরও ডজনখানেক তথ্যচিত্রে কাজ করেছি আমরা।’

উল্লেখ্য, মশিউর রহমানের ‘টার্নিং টকস বাংলাদেশ’ অনুষ্ঠানের ২৫টি পর্বে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তুষার। কাজপাগল ছিলেন তুষার হাওলাদার। পড়াশুনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেছেন আবার একটি বেসরকারি প্রতিষ্ঠানে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবেও ছিলেন কর্মরত।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান
0
Share