Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুলাই ৫, ২০২৬

আইনি বিপাকে পুনম পাণ্ডে

পুনম পাণ্ডে | ছবি: স্কাই নিউজ

নিজের মৃত্যুর ভুয়া প্রচারণা, অতঃপর স্টান্টবাজির জন্য সমালোচনার তোপের মুখে পড়েন বলিউডের অভিনেত্রী পুনম পাণ্ডে। বিষয়টি নিয়ে আরও একবার নতুন করে বিপাকে পড়তে হচ্ছে তাকে। অভিনেত্রীর সামনে এবার আইনি জটিলতা।

মূলত ২ ফেব্রুয়ারি পুনমের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামের অফিশিয়াল হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে জানানো হয় জরায়ু ক্যানসারে মৃত্যু হয়েছে তার। এ খবর প্রচারের একদিন পর প্রকাশ্যে আসে মূল ঘটনা। জানা যায়, বেঁচে আছেন পুনম। আসলে তিনি মারা যাননি। জরায়ু ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এমন অভিনব কায়দা অবলম্বন করেছেন তিনি। কিন্তু ততক্ষণে নেট দুনিয়া তোলপাড়। ভুয়া মৃত্যুর খবর ছড়িয়ে এই ধরনের প্রচারণার ব্যাপারটি মেনে নিতে পারেননি অনেকেই। মৃ’ত্যুর সেই ভুয়া খবর ছড়ানোয় কারণেই আইনি বিপাকে পড়লেন এ বলি তারকা।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার তথ্যানুযায়ী, কানপুরে পুনম ও তার স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে একশ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। ফয়জান আনসারি নামে এক ব্যক্তি কানপুরের পুলিশ কমিশনারের কাছে অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। একই সঙ্গে তাদের গ্রেপ্তারের জন্যও অনুরোধ করেছেন সেই ব্যক্তি।

পুনম পাণ্ডে ও স্যাম বম্বে | ছবি: বলিউড হাঙ্গামা

লিখিত অভিযোগে উল্লেখ করা আছে, পুনম ও তার স্বামী স্যাম বম্বে ডেথ স্টান্টের ষড়যন্ত্র করেছেন। ক্যানসারের মতো মরণব্যাধি রোগ নিয়েও তারা রসিকতা করেছেন। তারা আসলে নিজেদের প্রচারের স্বার্থে এমন হাস্যরস করে পুরো বলিউড ও দেশবাসীর আবেগ নিয়ে খেলা করেছেন।

ফলে জরায়ু ক্যানসার নিয়ে সচেতনতা সৃষ্টি করতে ‘ডেথ স্টান্ট’ করতে গিয়ে কিছুই প্ল্যান মোতাবেক হলো না পুনমের। মরণব্যাধি রোগ নিয়ে এমন ভুয়া সংবাদ হিতে বিপরীত প্রমাণিত হলো।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চরকি অ্যাওয়ার্ডসে বাজিমাত ‘সুড়ঙ্গ’ ও ‘ফরগেট মি নট’

চরকি অ্যাওয়ার্ডসে সেরাদের স্বীকৃতি বাংলাদেশের ওটিটি অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন চরকি অ্যাওয়ার্ডস-এর…
চরকি অ্যাওয়ার্ডস

দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার সুখবর জানালেন মৌসুমী হামিদ

নতুন অধ্যায়ে মৌসুমী হামিদ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ জীবনের নতুন অধ্যায়ের সুখবর একসঙ্গে জানালেন।…
মৌসুমী হামিদ

আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা

তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী নিয়ে খায়রুল বাসারের খোঁচা আর্জেন্টিনার জয় বিশ্বকাপের আরেকটি শ্বাসরুদ্ধকর ম্যাচের জন্ম…
আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা

প্রথমবার চলচ্চিত্র উৎসবের জুরি প্রধান মোশাররফ করিম

জুরি প্রধানের দায়িত্বে মোশাররফ করিম দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার প্রথমবারের মতো আন্তর্জাতিক…
মোশাররফ করিম
0
Share