Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

অস্কারের মঞ্চ মাতাবেন যেসব তারকারা

শুরু হতে যাচ্ছে অস্কার অ্যাওয়ার্ড। আগামী ২ মার্চ বাংলাদেশ সময় রাত ৭টায় ক্যালিফোর্নিয়ায় বসবে ৯৭তম অস্কারের এই আসর। অনুষ্ঠানটি উপস্থাপন করবেন জনপ্রিয় কমেডিয়ান কনান ও’ ব্রায়েন। অনুষ্ঠানটি সরাসরি ডলবি থিয়েটার থেকে সম্প্রচারিত হয়ে বিশ্বের ২০০টিরও বেশি অঞ্চলে দেখানো হবে এই অনুষ্ঠানটি।

মূল পুরস্কার প্রদান আয়োজনের আগে রেড কার্পেট শো শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। সেখানে পারফর্ম করবেন বিশ্বসেরা তারকারা। অস্কার কমিটি এক ই-মেইল বার্তায় পারফর্ম করা তারকাদের সেই তালিকা প্রকাশ করেছে।   

ই-মেইল বার্তায় বলা হয়েছে, ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে নাচ-গানে মঞ্চ মাতাবেন ডোজা ক্যাট, সিঁথিয়া এরিভো, অ্যারিয়ানা গ্রান্দে, ব্ল্যাকপিঙ্কের লিসা, কুইন লাতিফা এবং রেই। এই তারকাখচিত পরিবেশনাগুলো বিশ্ব চলচ্চিত্রের ঐতিহ্য ও কিংবদন্তিদের সম্মান জানাতে আয়োজিত হবে। এ ছাড়া দলীয় পরিবেশনায় থাকবে যুক্তরাষ্ট্রের কোরাস দল ‘লস অ্যাঞ্জেলেস মাস্টার কোরাল’।

এরিবো ও গ্রান্দে এবারের অস্কারে মনোনয়ন পেয়েছেন। ‘উইকেড’ ছবির জন্য এরিবো পেয়েছেন সেরা অভিনেত্রী বিভাগে এবং গ্রান্দে রয়েছেন সেরা পার্শ্ব চরিত্রের দৌড়ে।

শোনা যাচ্ছে, অস্কারের অনুষ্ঠান শুরু হবে তাদের পরিবেশনা দিয়ে। তারা ‘উইকেড’ ছবি থেকে একটি বা দুটি গান পরিবেশন করবেন। কুইন লতিফা অস্কারে মনোনয়ন পেয়েছিলেন ২০০৩-এ, ‘শিকাগো’ ছবির জন্য।

অনুষ্ঠানের এক্সিকিউটিভ প্রডিউসার রাজ কাপূর এবং কেটি মুলান জানিয়েছেন, আরও অনেক তারকা যোগ দেবেন অস্কারের মঞ্চে। দ্রুতই তাদের নামের তালিকা প্রকাশ হবে।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র, কে জিতবে অস্কার?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ১৫ মার্চ সোমবার বসছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আসর।…
বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন
0
Share