Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

 অভিবাসীদের জন্য কাঁদলেন সেলেনা গোমেজ

দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসীদের উপর চড়াও হয়েছে ট্রাম্প প্রশাসন। ইতোমধ্যেই দেশটির নিরাপত্তা বাহিনী ঝটিকা অভিযান শুরু করেছে অভিবাসীদের বিরুদ্ধে। অভিবাসীদের চিহ্নিত করে নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এমনকি গ্রেপ্তারও করা হচ্ছে অনেককে।

এসব ঘটনা দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি মার্কিন গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের একটি ভিডিওতে দেখা যায় অঝোরে কাঁদছেন সেলেনা গোমেজ। ভিডিওর ক্যাপশনে লেখা “আই আম সরি’।

ভিডিওতে গোমেজকে বলতে শোনা যায়, ‘সবাইকে বলতে চাই, আমি খুবই দুঃখিত। অনেকে হামলার শিকার হচ্ছেন, শিশুরাও বাদ যাচ্ছে না; আমি বুঝতে পারছি না, কী হচ্ছে। আমি খুবই দুঃখিত। যদি আমি কিছু করতে পারতাম! কিন্তু সেটা সম্ভব নয়। আমি জানি না কী করব। তবে আমি প্রতিজ্ঞা করছি, সম্ভব সবকিছু করব’।

অভিবাসীদের প্রতিবাদের পোস্টার | ছবি: ইন্সটাগ্রাম

এই ভিডিওবার্তার পরেই আমেরিকাজুড়ে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন সেলেনা। কেউ কেউ যুক্তরাষ্ট্রে থেকে সেলেনাকে বহিষ্কারের দাবিও তোলেন। এই প্রবল সমালোচনার মুখে বাধ্য হয়ে ভিডিও বার্তা মুছে দেন সেলেনা।    

সেলেনার পারিবারিক ইতিহাস ঘেটে জানা যায়, সেলেনা গোমেজের পরিবার মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। যে কারণেই অভিবাসীদের প্রতি টান অনুভব করছেন তিনি।

এর আগে গনমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এই গায়িকা নিজেই জানিয়েছিলেন, ১৯৭০ সালে তার ফুফু মেক্সিকোর সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য একটা ট্রাকের পেছনে উঠেছিলেন। তার পিছু পিছু আসেন সেলেনার দাদা-দাদিও। সেই সুত্র ধরেই আমেরিকায় বসতি গাড়েন সেলেনার পরিবার। সেলেনার বাবা জন্ম নেন আমেরিকার টেক্সাসে। তারপরের প্রজন্মে ১৯৯২ সালে টেক্সাসেই জন্মগ্রহণ করেন সেলেনা গোমেজ। তাই অভিবাসীদের প্রতি গোমেজের এই টান একেবারেই অমূলক মনে হচ্ছে না অনেক বিশ্লেষকের কাছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস, চাঞ্চল্যকর তথ্য আলভীর জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে…
স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর
0
Share