Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

অভিনেতা সম্রাট মুখার্জি গ্রেফতার

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক বাইক আরোহীকে গুরুতর আহত করার অভিযোগে টালিউড অভিনেতা সম্রাট মুখার্জিকে গ্রেফতার করেছেন বেহালা থানার পুলিশ।  

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে, ২০ আগস্ট, মঙ্গলবার আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয় এ অভিনেতাকে, পরে তিনি জামিনে ছাড়া পেয়েছেন। এদিকে বাইক আরোহীর অবস্থা বেশ আশঙ্কাজনক এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। তার বিচারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট করেছেন।  

অভিযুক্ত সম্রাট গণমাধ্যমকে জানিয়েছেন, ‘একেবারেই তিলকে তাল করা হচ্ছে। এমন কিছুই ঘটেনি। রাত্রিবেলা যেমন হয়। সাধারণ, একটা দুর্ঘটনা যাকে বলে। হাসবো না কাঁদবো বুঝতেই পারছি না, এই খবর শুনে। যেহেতু আমার গাড়িটা ভেঙে গিয়েছে তাই থানায় নিয়ে গিয়েছে, ওখানে গিয়ে ছাড়াতে হবে গাড়িটা। এটাই তো নিয়ম।’

সম্পর্কের খাতিরে সম্রাট হলেন বলিউড তারকা কাজল, রানি মুখোপাধ্যায়, তানিশা মুখোপাধ্যায় এবং ব্রহ্মাস্ত্র পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের চাচাতো ভাই। মানেক বেদির সঙ্গে ‘রাম অর শ্যাম’ ছবিতে অভিনয়ের মাধ্যমে টলিউডে অভিষেক হয়েছিল। এরপর বাংলা সিরিয়ালেও কাজ করা শুরু করেন সম্রাট। নিজের মডেলিং ও অভিনয় শেখানোর স্কুলও খোলেন কলকাতায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম
0
Share