Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্য হারিয়ে শুয়ে ছিলেন বটগাছের নিচে

Oplus_16777216

অভিনেতা সমু চৌধুরী ময়মনসিংহের গফরগাঁওয়ের মুখী শাহ্ মিসকিন মাজারের রাস্তার ধারে বট গাছের নিচে এভাবেই শুয়েছিলেন আজ ১২ জুন। তার এই শুয়ে থাকার ছবি পোস্ট করে একজন ফেসবুকে লেখেন, ‘মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। উনার আত্মীয়-স্বজন বা কাছের প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা চলচ্চিত্রের এই গুনি ব্যক্তিটিকে সাহায্য করতে চাইলে , সবাই শেয়ার করে দেবেন উনি যেন উনার প্রিয়জনদের কাছে সহি সালামতে পৌঁছাতে পারেন’।

মুহূর্তেই সমু চৌধুরীর এই ছবি ভাইরাল হয়ে পড়ে। অনেকেই মনে করেছিলেন এটি শুটিংয়ের ছবি। কিন্তু তা নয়, আসলেই সমু চৌধুরী মানসিকভাবে অসুস্থ হয়ে মাজারের নিচে শুয়েছিলেন। তবে তাকে সেখান থেকে নিকটস্থ পাগলা থানার মাধ্যমে উদ্ধার করা হয়েছে।

তাকে দ্রুত ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ। 

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন ঘটনার সত্যতা জানিয়ে বলেন, ‘আমরা সমুদাকে নিকটস্থ পাগলা থানা প্রশাসনের মাধ্যমে মাজারের ওখান থেকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নিয়ে এসেছি। ঢাকা থেকে আমাদের একটি দল যাচ্ছে। যত দ্রুত সম্ভব উনাকে ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করছি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ

থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে যা বললেন  

থালাপতি বিজয় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র…
থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে
0
Share