Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

অভিনেতা রুবেল-কে উৎসর্গ করা হলো ‘পেয়ারার সুবাস’

আহমেদ রুবেল ও ‘পেয়ারার সুবাস’ ছবির পোস্টার | ছবি: চরকি

‘পেয়ারার সুবাস’ ছবিটিকে অভিনেতা আহমেদ রুবেল-কে উৎসর্গ করেন পুরো টিম।

৭ ফেব্রুয়ারি ‘পেয়ারার সুবাস’-এর প্রিমিয়ার শোয়ের আনন্দঘন মুহূর্তে এক নিমিষেই নেমে এলো শোকের ছায়া। জানা গেলো, ছবিটির অন্যতম মূল চরিত্রের অভিনেতা আহমেদ রুবেল আর নেই।

সিনেপ্লেক্সে উপস্থিত দেশের বরেণ্য সব অভিনেতা, লেখক, শিক্ষক, পরিচালক, সাংবাদিক সকলের মাঝে তখন দ্বিধা যে সিনেমাটি আজ দেখানো হবে কিনা।

পরিচালক নূরুল আলম আতিক হাসপাতাল থেকে ফোনে জানান রুবেল-কে শ্রদ্ধা নিবেদন করতে ‘পেয়ারার সুবাস’ দেখানো হবে। দর্শকরাও জানান যে সিনেমার মধ্যে দিয়ে শিল্পী রুবেল-কে তারা শ্রদ্ধা নিবেদন করতে চান। প্রথমে এক মিনিট নিরবতা পালন করে অভিনেতার জীবনের শেষ সিনেমাটি, ‘পেয়ারার সুবাস’ টিমের পক্ষ থেকে অভিনেতা রুবেল-কে উৎসর্গ করার ঘোষণা দেন নির্মাতা রেদওয়ান রনি।

উল্লেখ্য, সব মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ৮ ফেব্রুয়ারি প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলের মৃ’তদেহ রাখা হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। পরে গাজীপুরে বাদ আসর দাফন করা হবে সবার প্রিয় এই অভিনেতাকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share