Sunday, September 20, 2026

অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর অবিশ্বাস্য গল্প 

September 17, 2026

শত শত কোটি বাজেট, তবুও ভয়াবহ ফ্লপ!

September 10, 2026

শাকিব খানের উত্থানের গল্প

September 6, 2026

বাংলা সিনেমার কিংবদন্তি ভিলেন – যাদের ঘৃণা করেই ভালোবেসেছে দর্শক

August 27, 2026
স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ  

স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ ? 

August 21, 2026

ফরিদপুরের পশ্চিম আলীপুরে ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি হয়েছে। অভিনেতা ও কণ্ঠশিল্পীর পৈতৃক বাড়ি ‘কামরাঙ্গা’ থেকে বৈদ্যুতিক সংযোগের মূল তার, এসির তামার তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফজলুর রহমান বাবু।

পেশাগত ব্যস্ততার কারণে ঢাকায় থাকেন ফজলুর রহমান বাবু। তবে ফরিদপুরের পৈতৃক বাড়িতে নিয়মিত যাতায়াত রয়েছে তাঁর। প্রায় ২০ থেকে ২৫ দিন আগেও তিনি পশ্চিম আলীপুরের ‘কামরাঙ্গা’ বাড়িতে গিয়েছিলেন। সেখানে দুই দিন অবস্থান করে পরে ঢাকায় ফিরে আসেন।

সোমবার রাতে আবার বাড়িতে যান এই অভিনেতা। বাড়িতে ঢুকে বিদ্যুতের লাইট জ্বালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু কোনো লাইটই জ্বলছিল না। পরে বিষয়টি খতিয়ে দেখতে বাইরে গিয়ে দেখেন, মেইন লাইনের বৈদ্যুতিক তার কেটে নিয়ে গেছে চোরেরা।

এরপর বাড়ির অন্য জায়গাগুলোতেও চুরির চিহ্ন দেখতে পান তিনি। ছাদের দুটি স্প্লিট এসির ভেতরের তামার তারও খুলে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি বাইরে থাকা আরও কিছু মালামালও চুরি হয়েছে।

বাড়ির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন থাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ ছিল না। এতে ফ্রিজে থাকা খাবারসহ বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে যায়। ফলে চুরির ঘটনায় আর্থিক ক্ষতির পাশাপাশি বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েও ভোগান্তিতে পড়তে হয়েছে অভিনেতাকে।

ফজলুর রহমান বাবু জানান, বিষয়টি শুধু তাঁর বাড়ির মধ্যে সীমাবদ্ধ নয়। পশ্চিম আলীপুরের আশপাশের অনেক বাড়িতেই নিয়মিত এসি, বৈদ্যুতিক তার ও গ্যারেজের সরঞ্জাম চুরির ঘটনা ঘটছে বলে দাবি করেন তিনি।

ফজলুর রহমান বাবু বলেন, একসময় পশ্চিম আলীপুর ছিল শান্ত ও নিরাপদ এলাকা। তবে বর্তমানে সেখানে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

চুরির সঙ্গে জড়িতদের অনেকেই মাদকসেবী বলে স্থানীয়ভাবে জানা যায় বলেও উল্লেখ করেন এই অভিনেতা। তাঁর ধারণা, নেশার টাকা জোগাড় করতে একটি চক্র এসব মালামাল চুরি করছে। এ কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

অভিনেতার মতে, শুধু একটি বাড়িতে চুরির ঘটনা হিসেবে বিষয়টিকে দেখলে সমস্যার পুরো চিত্র সামনে আসবে না। আশপাশের বাড়িগুলোতেও একই ধরনের ঘটনা ঘটছে কি না, সেটিও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি
অভিনেতা ফজলুর রহমান বাবু, ছবি: সংগৃহীত

জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদুল হাসান জানিয়েছেন, বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ফজলুর রহমান বাবু থানায় জিডি করেছেন। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।

Share

Read more

Local News