Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

অভিনয় জীবনে আর ফিরবেন না মৌসুমী

অভিনয়ে আর ফিরতে চাইছেন না দেশের জনপ্রিয় তারকা অভিনেত্রী মৌসুমী। এমনটাই জানিয়েছেন তার স্বামী এবং অভিনেতা ওমর সানী। সময়ের পরিবর্তনে মৌসুমী অভিনয়কে ভুলে যেতে চাইছেন, ফিরতে চাচ্ছেন না সিনেমায়  এমনটাই জানালেন এই অভিনেতা।

প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। সঙ্গে আছেন মেয়ে ফাইজা ও অসুস্থ মা। এই মুহূর্তে তার দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ওমর সানী জানান, ‘মৌসুমী এখনই ফিরছেন না। মেয়ের পড়াশোনা ও শাশুড়ির অসুস্থতা মিলিয়ে ওর এখন পরিবারকেই সময় দেওয়া জরুরি’।

মৌসুমী তাকে বলেছেন ‘সানি, আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম’। এক সাক্ষাৎকারে ওমর সানী বললেন, ‘এই কথাটা খুব কষ্টের। তার মত একটা লিজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে, এমন ভাবনা তো কারো নেই’। আক্ষেপ প্রকাশ করেছেন নতুন প্রজন্মের শিল্পীদের আচরণ নিয়েও। বললেন, ‘নতুনদের সৌজন্যবোধে ঘাটতি আছে। অনেকেই এখন মনে করেন, তারা মৌসুমীর চেয়েও বড় তারকা হয়ে গেছেন’।

সর্বশেষ ২০২৩ সালের ঈদে মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত ‘সোনার চর’ সিনেমা। অভিনয়ের বাইরে গায়িকা ও পরিচালক হিসেবেও মৌসুমী ছিলেন সক্রিয়। যুক্তরাষ্ট্রে বিভিন্ন আয়োজনে এখনো পারফর্ম করছেন তিনি।

২৭ এপ্রিল নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যালে’ মঞ্চে গান গেয়েছেন এই চিত্রতারকা। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক উজ্জ্বল নাম মৌসুমী। ১৯৯৩ সালে সালমান শাহর বিপরীতে কেয়ামত থেকে কেয়ামত দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা, জিতেছেন জাতীয় পুরস্কারসহ অগণিত সম্মাননা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share