Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

অফিশিয়ালি বিচ্ছেদের পথে লোপেজ- অ্যাফ্লেক

জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক | ছবি: ফক্স নিউজ

এবার অফিশিয়ালি ঘর ভাঙছে হলিউডের আলোচিত তারকা দম্পতি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের।

বিবিসি’র তথ্যানুযায়ী, ২০ আগস্ট লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে ডিভোর্সের আবেদন করেছেন লোপেজ। আদালতের নথিতে বিচ্ছেদের তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে ২৬ এপ্রিল।

লোপেজ- অ্যাফ্লেক জুটির সংসার জীবন নিয়ে বেশ কিছুদিন ধরেই বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিলো। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল, বিচ্ছেদ হলে নাকি পার্টি দেয়ার কথাও বলেছেন বেন অ্যাফ্লেক। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা লোপেজ বা অ্যাফ্লেকের কেউই দেননি। এমনকি কখনও এই বিষয়ে মুখও খুলেননি তারা। তবে আদালতে বিচ্ছেদের আবেদন প্রমাণ করে দিলো, তাহলে গুঞ্জনই সঠিক ছিল!

জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক | ছবি: ইন স্টাইল

এ তারকা জুটির বিচ্ছেদ নিয়ে আরও জানা গাছে, জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক অনেকদিন ধরেই আলাদা থাকতেন। কিছুদিন আগে লোপেজ তার পূর্বনির্ধারিত গ্রীষ্মকালীন কনসার্টগুলো বাতিল করেন। তখন তার বিবাহ বিচ্ছেদ নিয়ে আরও জোড়ালো গুঞ্জন শুরু হয়। সেই সময় এক বিবৃতিতে লোপেজ বলেছিলেন, পরিবারকে সময় দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০০১ সালে প্রথম প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন লোপেজ- অ্যাফ্লেক। এরপর ২০০২ সালে নভেম্বরে বাগদান সারেন তারা। পরের বছর বিয়ে করার কথা থাকলেও তা আর বাস্তবায়িত হয়নি। পরবর্তীকালে ২০০৪ সালে ভেঙে যায় তাদের সম্পর্ক। এই ব্রেক আপের প্রায় ১৭ বছর পর ২০২১ সাল থেকে ফের এক হন তারা। এরপর বছর ঘুরতে না ঘুরতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। একসঙ্গে থাকতে নতুন বাড়িও কিনেছিলেন এ তারকা দম্পতি। তবে বিয়ের দুই বছর হতে না হতেই আবারও ফাটল ধরে তাদের সম্পর্কে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি
0
Share