Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

অপু বিশ্বাসের জিডি: দুই নারীসহ তিনজনের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ

অপু বিশ্বাস | ছবি: ফেসবুক

অপ্রীতিকর, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে থানায় জিডি করেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর সেই অভিযোগের প্রেক্ষিতেই এবার দুই নারীসহ তিনজনকে ডেকে সতর্ক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন (সিটিটিসি)।

সিটিটিসি’র অফিশিয়াল ফেসবুক পেজ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। তাদের পক্ষ থেকে একটি পোস্টের মাধ্যমে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এখন নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন নেটিজেনরা। ফেসবুক, ম্যাসেঞ্জার, টুইটার, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন। সাম্প্রতিক সময়ে সিটিটিসি প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে রোস্টিংয়ের নামে সংস্কৃতিকর্মীদের টার্গেট করে অনবরত বুলিং করছেন এবং কুৎসা রটনা করে চলেছেন।

সিটিটিসি’র অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্টের স্ক্রিনশট সংগৃহীত

পোস্টে এরপরই উল্লেখ্য করা হয়, সম্প্রতি অভিনয়শিল্পী অপু বিশ্বাসও এহেন অপরাধের শিকার হন। তার জিডি ও অভিযোগের ভিত্তিতে একজন পুরুষ ও দুইজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে অপপ্রচার বিষয়ে নিউট্রালাইজ করা হয়েছে এবং অনলাইনে ঘৃণা ছড়ানো বন্ধ করতে বলা হয়েছে।

উল্লেখ্য যে, রাজধানীর ভাটারা থানায় অপু জিডি করেছিলেন ৯ মে। সেখানে তিনি ৩৪ ব্যক্তি, ব্লগার ও ইউটিউব চ্যানেলের কথা উল্লেখ করেছিলেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share