Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

অপি করিমকে ঘিরে নিউইয়র্কে জমলো তারকা মেলা  

চির অমলিন ও নন্দিত অভিনয়শিল্পী অপি করিম এখন রয়েছেন আমেরিকার নিউইয়র্কে। দেশটিতে তার যাওয়া উপলক্ষে একটি মিলনমেলার আয়োজন করা হয়। তাতে যোগ দেন নিউইয়র্কে থাকা দেশের অন্য তারকারাও।  

অপি করিমের নিউইয়র্কে যাওয়া উপলক্ষে এই মিলনমেলার আয়োজন করেন সাংবাদিক ও উপস্থাপক শামীম শাহেদ। তার নিউইয়র্কের বাসায় দাওয়াতে ছিলেন দেশটিতে থাকা বাংলাদেশের আরও বেশ কয়েকজন তারকা। শামীম তার নিজের ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নন্দিনীর নিউইয়র্ক ভ্রমণ উপলক্ষে আমাদের বাসায়, আমরা আমরাই।’

অপি করিমকে নন্দিনী বলার কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটকে নন্দিনী চরিত্রে অভিনয় করেছিলেন অপি করিম।

এই মিলনমেলায় উপস্থিত ছিলেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস, তার স্ত্রী প্রিয়া ডায়েস, অভিনেত্রী বন্যা মীর্জা এবং মডেল ও অভিনয়শিল্পী মোনালিসা।

অভিনয়শিল্পী মোনালিসা দাওয়াতের বেশ কয়েকটি স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নিউইয়র্কে তারকা অভিনেত্রী অপি করিমের আগমন উপলক্ষে আয়োজিত সন্ধ্যাটা ছিল সত্যিই মনোমুগ্ধকর। সবার সঙ্গে সময় কাটিয়ে দারুণ লেগেছে। প্রিয় শামীম ভাই, ভাবি ও তাঁদের পরিবারকে আন্তরিক ধন্যবাদ—এমন সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য এবং অতুলনীয় আতিথেয়তার জন্য। দুপুর থেকে রাত পর্যন্ত দারুণ খাবার আর আনন্দঘন আড্ডায় কাটল এক অসাধারণ সময়। এই স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট
0
Share